
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
বাংলাদেশ
আওয়ামী ন্যারেটিভে বিএনপি বসানোয় ব্যস্ত ইসলামী কিছু দল: সভা-সমাবেশ, গনসংযোগে চলছে এই প্রচারণা
Saifur Rahman · ০৯:৪৭ পূর্বাহ্ণ
৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতিবাচক ন্যারেটিভের জায়গায় বিএনপিকে বসানোর কৌশলে মাঠে নেমেছে ইসলামী ধারার কিছু দল। সেই ধারাবাহিকতায় রাজধানীর ডেমরায় আয়োজিত এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিএনপি নেতৃত্বের অনুপস্থিতি ও আন্দোলনের ফসল ভোগের অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন।
৫ আগস্টের পর থেকে একটি দল দেশজুড়ে চাঁদাবাজি শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন তারা। অথচ আজ দেখা যাচ্ছে, আন্দোলনের ফসল ভোগ করছে অন্যেরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় বড় বড় রাজনৈতিক নেতারা রাস্তায় ছিলেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কিংবা তারেক রহমান কেউই রাজপথে ছিলেন না। জামায়াতের কোনো শীর্ষ নেতাকেও দেখা যায়নি। অথচ রাজপথে জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাই। ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ ভেবেছে সুষ্ঠু নির্বাচন হলে মুক্তি আসবে। কিন্তু ১৯৭০ থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে। কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, প্রয়োজন নীতির পরিবর্তন। তিনি দাবি করেন, “ইসলাম রাষ্ট্রক্ষমতায় এলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশের গরিব মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে আসবে। সবাইকে পরীক্ষা করেছেন, ফেল করেছে। একবার ইসলামকে পরীক্ষা করুন।” তিনি…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
ছোট নৌকায় অভিবাসন বন্ধ করতে যে কোনো উপায় ব্যবহার করুন, না হলে দেশ ধ্বংস হবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনে এক সংবাদ সম্মেলনে সতর্কবার্তা দিয়েছেন যে, ছোট নৌকায় আসা অভিবাসন যদি নিয়ন্ত্রণ করা না হয়, তবে তা দেশের ভিতর থেকে ক্ষতি করবে। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এটি থামাতে যেকোনো ব্যবস্থা নিন—সেনাবাহিনী ব্যবহার করুন বা অন্য কোনো উপায়। যদি এটা…
প্রধান খবর
ট্রাম্প বললেন, পুতিন তাকে হতাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, তিনি আশা করেছিলেন প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু পুতিনের কর্মকাণ্ড তা সম্ভব করেনি। দুই দিনের রাষ্ট্রীয় সফরের…
প্রধান খবর
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল অভিযোগে ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানিল উপাদান বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের কয়েকজন ব্যবসায়িক নির্বাহীর ভিসা বাতিল ও অস্বীকার করেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে ওই ব্যবসায়ীদের নাম বা তাদের ব্যবসার প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা…
প্রধান খবর
“এটি আমার জীবনের অন্যতম সর্বোচ্চ সম্মান”— প্রেসিডেন্ট ট্রাম্প
লন্ডন, সেপ্টেম্বর ২০২৫ — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে তাঁর দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের প্রথম দিনকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। “এটি আমার জীবনের অন্যতম সর্বোচ্চ সম্মান,” স্টেট ব্যাংকুয়েটে ভাষণে বলেন প্রেসিডেন্ট। প্রথম দিন ছিল রাজকীয় আয়োজনের এক অনন্য প্রদর্শনী — উইন্ডসরে রাজা ও রাণীর আনুষ্ঠানিক অভ্যর্থনা, ঘোড়ার গাড়ির শোভাযাত্রা, রেড অ্যারোজ ফ্লাইপাস্ট এবং স্টেট ব্যাংকুয়েট। ১৬০ জন অতিথির…