← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৮ আগস্ট
৩০ আগস্ট › English
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে নিজের নিয়ন্ত্রণে এনে আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণে ট্রাম্পের পদক্ষেপ

Saifur Rahman · ০৯:২৮ পূর্বাহ্ণ

হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট তাঁর নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য আইনগত সীমার মধ্যেই কাজ করছেন। প্রশাসনের মতে, মোনারেজ ও প্রাইমাস ট্রাম্পের নীতি-অভিযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলেন না। সিডিসিকে মূল মিশনে ফেরাতে এবং রাষ্ট্রীয় নীতি নতুনভাবে সাজাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে নতুন উচ্চতায় নিয়ে যেতে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। রাষ্ট্রীয় নীতি, স্বাস্থ্যনীতি ও অর্থনীতিকে পুনর্গঠন করে বিশ্বে আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই তাঁর লক্ষ্য।মাত্র তিন দিনে তিনি বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন—ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারেজ এবং রেল নিয়ন্ত্রক রবার্ট প্রাইমাসকে বরখাস্ত করেছেন। এভাবে সাধারণত রাজনৈতিক প্রভাবমুক্ত সংস্থাগুলোতেও নিজের প্রভাব বিস্তার করে ট্রাম্প দেখিয়ে দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এখন শক্ত হাতে নেতৃত্বাধীন। হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট তাঁর নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য আইনগত সীমার মধ্যেই কাজ করছেন। প্রশাসনের মতে, মোনারেজ ও প্রাইমাস ট্রাম্পের নীতি-অভিযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলেন না। সিডিসিকে মূল মিশনে ফেরাতে এবং রাষ্ট্রীয় নীতি নতুনভাবে সাজাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ট্রাম্প স্পষ্ট করেছেন—শিগগিরই ফেড বোর্ড অব গভর্নর্সে তাঁর অনুগত সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা হবে। সুদের হার কমিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করাই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত মার্কিন প্রতিষ্ঠানের স্বাধীনতা কমিয়ে আনলেও ট্রাম্প বিশ্বাস করেন, শক্ত নেতৃত্ব ও পূর্ণ নিয়ন্ত্রণই আমেরিকাকে আবারও শ্রেষ্ঠ করবে।

বিস্তারিত পড়ুন →

বিনোদন

জাতীয় পুরস্কার জয়ের পর জীবনের লড়াইয়ের গল্প শেয়ার করলেন আশিস বিদ্যার্থী

বলিউডের বহুমুখী অভিনেতা আশিস বিদ্যার্থী দীর্ঘ ক্যারিয়ারে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, মারাঠি, ওড়িয়া এবং ইংরেজি—ভারতের প্রায় সব প্রধান চলচ্চিত্র শিল্পেই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। খলঅভিনেতা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিতি পেলেও, তার অভিনয় দক্ষতা তাকে বিশেষ মর্যাদায় পৌঁছে…

রাজনীতি

দীর্ঘ বিরতির পর দিল্লি-বেইজিং সংলাপ পুনরায় শুরু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গত মার্চ মাসে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন। পরে সেই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পৌঁছায়। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই চিঠির মধ্য দিয়েই ভারত-চীন সম্পর্ক পুনরায় উষ্ণ হওয়ার প্রক্রিয়া শুরু হয়।প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং ওই চিঠিতে দুই…

প্রধান খবর

বিশ্ব শুধু দেখছেই না, ভারতের ওপর ভরসাও করছে: টোকিওতে প্রধানমন্ত্রী মোদি

টোকিও সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “বিশ্ব শুধু আমাদের দিকে তাকিয়েই নেই, বরং ভারতের ওপর ভরসা করছে।”ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রায় সাত বছর পর এটি মোদির জাপানে প্রথম একক সফর। ভারতের জাপান…

প্রধান খবর

জাতিসংঘ হাইকমিশনার টার্কের প্রতি সমর্থন জানালেন মহাসচিব গুতেরেস

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টার্ককে উদ্দেশ্য করে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের শত শত কর্মী গাজার যুদ্ধকে প্রকাশ্যে "চলমান গণহত্যা" হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিষয়টি রয়টার্স এর হাতে আসা একটি চিঠিতে উঠে এসেছে।বুধবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে গাজায় সংঘটিত সহিংসতার মাত্রা, পরিধি ও প্রকৃতি বিবেচনা করে গণহত্যার আইনি শর্ত পূরণ হয়েছে। “গণহত্যার…

বাংলাদেশ

কাকরাইলে রাজনৈতিক সংঘর্ষে সহিংস পরিস্থিতি, সেনা-পুলিশ মোতায়েন

রাজধানীর কাকরাইল এলাকায় আজ শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় অন্তত কয়েকজন আহত হন।প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ সেনাবাহিনীর সহায়তা কামনা করে। এ সময় উভয় বাহিনীর সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে, যাতে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য…