BREAKING
Citizen news

জামালপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির থানা হাজতে অসুস্থ হয়ে মৃত্যু

Md. Shajjad HossainContributor · CSB News Contributor জামালপুর সদর, Jamalpur ·
জামালপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির থানা হাজতে অসুস্থ হয়ে মৃত্যু
Photo: Md. Shajjad Hossain

জামালপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার রাতে গ্রেপ্তারের পর থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. শহিদুল্লাহ (৫০) জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলায় আদালত শহিদুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানার হাজতে রাখা হয়।

হাজতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, পরিবারের দাবি, শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াছিয়া আল মামুন জানিয়েছেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Citizen posts are written by readers and checked by CSB News editors before publishing. They are not CSB News reporting.

Is something happening in your area? Report it to the world. Earn the CSB News Contributor badge.

Post from your area

Follow CSB News USA

Top stories every morning, and breaking news when it happens. Free.