ব্রেকিং
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়, এবার কী হতে যাচ্ছে মার্কিন রাজনীতিতে?সান ফ্রান্সিসকোতে ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কা, ৩০ ফুট ঢেউ ও বন্যার সতর্কতা জারিসান হোসেতে নির্মাণকাজে গ্যাসের পাইপ ফেটে ১৫টি স্থাপনা জরুরি ভিত্তিতে খালিনিউইয়র্কে প্রেমিকাকে গুলি করে নিজেকেও গুলি করলেন পুলিশ কর্মকর্তা, উঠেছে পুরোনো অভিযোগের প্রসনঙ্গযৌন অসদাচরণের অভিযোগে পদত্যাগ করছেন মার্কিন কংগ্রেস সদস্য জিমি গোমেজ

শরীরে স্কচটেপে মোড়ানো ১৮টি স্বর্ণের বার, শাহজালালে দুবাইফেরত যাত্রী আটক

দুবাই থেকে ঢাকায় এসে শরীরে স্কচটেপে মোড়ানো ১৮টি স্বর্ণের বার বহনের অভিযোগে শাহজালাল বিমানবন্দরে এক যাত্রী আটক হয়েছেন। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

শরীরে স্কচটেপে মোড়ানো ১৮টি স্বর্ণের বার, শাহজালালে দুবাইফেরত যাত্রী আটক
শরীরে স্কচটেপে মোড়ানো ১৮টি স্বর্ণের বার, শাহজালালে দুবাইফেরত যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ রুহুল আমিন। তিনি দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে ঢাকায় আসেন।

সিআইআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকায় সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দারা। সকাল সাড়ে ৮টার দিকে ওই ফ্লাইটের যাত্রী রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রথমে তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। পরে শরীরে অবৈধ কিছু লুকিয়ে আনা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে তাকে স্ক্যান করা হয়। একপর্যায়ে তিনি শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো জব্দ করে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।

সিআইআইডির এক কর্মকর্তা বলেন, চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


ট্যাগ: স্বর্ণ চোরাচালানস্বর্ণের বারশাহজালাল বিমানবন্দরদুবাইফেরত যাত্রীকাস্টমস গোয়েন্দাঢাকা বিমানবন্দরস্বর্ণ উদ্ধারবাংলাদেশ সংবাদচোরাচালান প্রতিরোধ

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।