ব্রেকিং
মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা! দালাল ও অতিরিক্ত টাকা দেওয়া নিয়ে সাবধানমৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনাট্রাম্পের সঙ্গে মামদানির বিশেষ সমঝোতা, দেশজুড়ে হাজারো ছোট দোকান পেল ৯০ দিনের স্বস্তিব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে গাড়ি দিয়ে তাণ্ডব, পুলিশের গুলিতে সন্দেহভাজন চালক নিহত৬৭ বছর পরও যুক্তরাষ্ট্রের ক্লাটার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ড আজও আলোচিত

দেশে ফিরলেই শেখ হাসিনার আদালতের দেওয়া দণ্ড কার্যকর করা হবে: রিজভী

শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে আদালতের দেওয়া তাঁর দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগও করেছেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা ও আদালতের দণ্ড কার্যকর নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা ও আদালতের দণ্ড কার্যকর নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আজকে শেখ হাসিনার দণ্ড হয়েছে। সেই দণ্ড অনুযায়ী তিনি যদি কোনোভাবে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে যে বিচার হয়েছে, সেই বিচার বলবৎ হবে।”

এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই। পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে বিভিন্ন ধরনের নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, কোথাও বোমাবাজি, কোথাও বিস্ফোরণ, কোথাও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাশাপাশি তৈরি পোশাকশিল্পেও নানা ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

রেললাইন খুলে ফেলার একটি ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, গত পরশু ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেললাইন খুলে ফেলার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের নাশকতা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সড়ক, মহাসড়ক ও রেলপথসহ বিভিন্ন স্থানে নাশকতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি ও অর্থনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা বলেন, গার্মেন্টস শিল্পেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং শ্রমিকদের কর্মস্থলে যেতে বাধা দেওয়া হচ্ছে। এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা সফল হবে না। বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতার ঘটনা প্রকাশ্যে আসছে এবং এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

ট্যাগ: দেশেফিরলেইশেখহাসিনারআদালতেরদেওয়া

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।