ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েল ইস্যুতে অবস্থান স্পষ্ট করল সৌদি আরব

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ১৮ নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তবে রিয়াদ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ কেবল তখনই সম্ভব, যদি ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা নির্ধারিত হয়।

PostImage

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েল ইস্যুতে অবস্থান স্পষ্ট করল সৌদি আরব


ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বিষয়ে নিজেদের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব, যেখানে বলা হয়েছে— ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা ছাড়া কোনো সমঝোতা হবে না।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, যেখানে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা।

প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার বলেছেন, তিনি আশা করছেন সৌদি আরব খুব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে— ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে এই সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি হয়।

তবে দুই উপসাগরীয় কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, রিয়াদ ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে তাদের অবস্থান অপরিবর্তিত— ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না

একজন কর্মকর্তা জানান, “উভয় পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং হোয়াইট হাউস বৈঠকের পর কোনো বিভ্রান্তি এড়ানোই মূল লক্ষ্য।”

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ হলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে, তবে সৌদি আরব এখনো সতর্কভাবে এগোচ্ছে, অভ্যন্তরীণ জনমত ও ফিলিস্তিন ইস্যুর প্রতি সংবেদনশীলতা বিবেচনায় রেখে।

সিএসবি নিউজ-এর আরও খবর