ইয়েমেনের কৌশলগত উচ্চভূমি দখলে হুথিদের অগ্রযাত্রা
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উচ্চভূমি দখলের চেষ্টা জোরদার করেছে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা। তাদের লক্ষ্য হচ্ছে লোহিত সাগরের উপকূলকে সৌদি আরব-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন করা
ইয়েমেনের কৌশলগত উচ্চভূমি দখলে হুথিদের অগ্রযাত্রা
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উচ্চভূমি দখলের চেষ্টা জোরদার করেছে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা। তাদের লক্ষ্য হচ্ছে লোহিত সাগরের উপকূলকে সৌদি আরব-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন করা। চলতি মাসে হুথিদের দ্রুত অগ্রযাত্রায় ইয়েমেনের সংঘাত নতুন এলাকায় ছড়িয়ে পড়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে পাঁচজন ইয়েমেনি সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, হুথিরা তাইজ ও লাহিজ প্রদেশের কাহবুব পর্বতমালার কৌশলগত উচ্চভূমি দখলের চেষ্টা করছে। এই পর্বতমালা লোহিত সাগরের উপকূলকে দক্ষিণে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা থেকে পৃথক করেছে।
তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার পার্বত্য এলাকার উপকণ্ঠ এবং ভারত মহাসাগরীয় উপকূলের রাস আল-আরা এলাকায় লড়াই তীব্র হয়েছে। সামরিক সূত্রগুলোর মতে, উচ্চভূমি নিয়ন্ত্রণে নিতে পারলে হুথিরা বাব আল-মান্দাব প্রণালির আশপাশে নিজেদের অবস্থানের পেছনের অংশ আরও সুরক্ষিত করতে পারবে। একই সঙ্গে নতুন যুদ্ধফ্রন্ট খোলার এবং ধুবাব ও পেরিম দ্বীপে সাম্প্রতিক সময়ে দখল করা অবস্থানগুলো রক্ষার সুযোগ পাবে।