আমেরিকায় ভয়াবহ হামলার পঁচিশ বছর পর বিশজুড়ে একের পর এক যুদ্ধ ধ্বংসের বার্তা দিচ্ছে
যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার পঁচিশ বছর অতিক্রম হলেও বিশ্বজুড়ে মার্কিন বাহিনীর চালানো যুদ্ধের জেরে ধ্বংসের মুখে লাখ লাখ মানুষের জীবন।
আমেরিকায় ভয়াবহ হামলার পঁচিশ বছর পর বিশজুড়ে একের পর এক যুদ্ধ ধ্বংসের বার্তা দিচ্ছে
আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রায় পঁচিশ বছর অতিক্রম হয়েছে। আল কায়েদার ১৯ জন হাইজ্যাকার চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আছড়ে ফেলেছিল। সেই মর্মান্তিক হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।
তবে সেই ঘটনার পর শুরু হয় এক দীর্ঘ সামরিক প্রতিক্রিয়া। আমেরিকার নেতৃত্বে শুরু হওয়া যুদ্ধ সিরিজ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিকে পুরোপুরি বদলে দেয়। ২০০১ সালের পর থেকে মার্কিন বাহিনী প্রতি বছরই বিশ্বের কোনো না কোনো স্থানে বোমা হামলা চালিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
২০০৩ সালে ইরাকে আগ্রাসনের সময় ওমর নামে এক ইরাকি শিক্ষার্থী আল জাজিরাকে জানায়, এই একটি ঘটনা সবকিছু বদলে দিয়েছিল। গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাতে ইরাকে যুদ্ধ শুরু করা হয়েছিল, যা একটি পুরো দেশের জীবনযাত্রাকে তছনছ করে দেয়।
গত আড়াই দশকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মার্কিন নেতৃত্বাধীন এই সংঘাতের ফলে বিপুল মানুষের প্রাণহানি ঘটেছে এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শতাব্দীর এই অন্যতম সামরিক পরিবর্তনের মাশুল এখনও বিশ্ববাসীকে দিতে হচ্ছে।