সৌদি আরবে আক্রমণ হলে নতুন প্রতিরক্ষা জোট সক্রিয় করার হুঙ্কার দিল পাকিস্তান
ইয়েমেন সংঘাত সৌদি আরবে ছড়ালে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিদেশীয় নতুন প্রতিরক্ষা জোট যৌথভাবে কঠোর জবাব দেবে বলে জানিয়েছে পাকিস্তান।
সৌদি আরবে আক্রমণ হলে নতুন প্রতিরক্ষা জোট সক্রিয় করার হুঙ্কার দিল পাকিস্তান
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি গঠিত নতুন প্রতিরক্ষা জোট নিয়ে এক কঠোর সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ইয়েমেনের চলমান সংঘাত যদি সৌদি আরবের সীমানায় প্রবেশ করে বা সেখানে কোনো আক্রমণ ঘটে, তবে এই প্রতিরক্ষা জোট অবিলম্বে সক্রিয় করা হবে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই জোটের যেকোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণকে জোটের তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে। এ নিয়ে কারো মনে কোনো প্রকার অস্পষ্টতা থাকা উচিত নয়।
গত মাসে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল লক্ষ্য হলো আত্মরক্ষা। কোনো সদস্য রাষ্ট্র যদি বিনা উসকানিতে বহিরাগত আক্রমণের শিকার হয়, তবে চুক্তি অনুযায়ী অন্য দুই দেশও প্রতিরক্ষায় এগিয়ে আসবে এবং যৌথভাবে তার জবাব দেবে।