ক্যালিফোর্নিয়া উপকূলে খাবার পানি ছাড়া ভাসমান নৌকা থেকে ৩৭ অভিবাসীকে উদ্ধার কোস্টগার্ডের

অক্সনার্ড উপকূল থেকে প্রায় ৮৮ মাইল দূরে জ্বালানি, খাবার ও পানি ছাড়া ভাসতে থাকা নৌকা থেকে ৩৭ জনকে উদ্ধার হয়েছে।

ক্যালিফোর্নিয়া উপকূলে খাবার পানি ছাড়া ভাসমান নৌকা থেকে ৩৭ অভিবাসীকে উদ্ধার কোস্টগার্ডের

ক্যালিফোর্নিয়া উপকূলে খাবার পানি ছাড়া ভাসমান নৌকা থেকে ৩৭ অভিবাসীকে উদ্ধার কোস্টগার্ডের


ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে সমুদ্রে বিপজ্জনক অবস্থায় ভাসতে থাকা একটি ছোট নৌকা থেকে ৩৭ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।


কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট প্রায় ৩০ ফুট লম্বা একটি নৌকা অক্সনার্ডের চ্যানেল আইল্যান্ডস হারবার থেকে প্রায় ৮৮ মাইল দূরে বিপদে পড়ে। নৌকাটিতে জ্বালানি, খাবার ও পানি ছিল না এবং যাত্রীরা কয়েক দিন ধরে সমুদ্রে আটকে ছিলেন। 


নৌকার চালক জরুরি বার্তা পাঠানোর পর কোস্টগার্ড সদস্যরা সেখানে পৌঁছান। উদ্ধার অভিযান শেষে ৩৭ জনকে নিরাপদে তীরে আনা হয় এবং পরবর্তী অভিবাসন প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


কর্তৃপক্ষ ঘটনাটিকে সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনের ঝুঁকির একটি উদাহরণ হিসেবে দেখছে। সমুদ্রে ছোট নৌকায় দীর্ঘ পথ পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত খাবার, পানি, জ্বালানি ও নিরাপত্তা সরঞ্জাম না থাকলে যাত্রীদের প্রাণহানির আশঙ্কা থাকে।

সিএসবি নিউজ-এর আরও খবর