নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি পথ খুঁজছে মেয়র মামদানি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করার আইনি সুযোগ রয়েছে কি না, তা নিয়ে পর্যালোচনা করছে নিউইয়র্ক সিটির প্রশাসন। এমন মন্তব্য করেছেন শহরের মেয়র জোহরান মামদানি।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি পথ খুঁজছে মেয়র মামদানি।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি পথ খুঁজছে মেয়র মামদানি।


নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসেন, তাহলে তাকে গ্রেপ্তার করার মতো কোনো আইনি ক্ষমতা শহরের রয়েছে কি না, তা নিয়ে সিটির আইন বিভাগ সক্রিয়ভাবে পর্যালোচনা করছে।

দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি নেতানিয়াহুকে “যুদ্ধাপরাধী” আখ্যা দিয়ে বলেন, তার স্থান হেগে, যেখানে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বিচার কার্যক্রম পরিচালিত হয়।

তবে মামদানির এই মন্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে—একজন মার্কিন শহরের মেয়রের আদৌ কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা আছে কি না।

আইন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও বিদেশি রাষ্ট্রনেতাদের কূটনৈতিক বিষয়গুলো মূলত ফেডারেল সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। ফলে নিউইয়র্ক সিটির পক্ষে এমন কোনো পদক্ষেপ নেওয়া বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে বিতর্ক রয়েছে।

এ বিষয়ে এখনো ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সিএসবি নিউজ-এর আরও খবর