হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা


হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ফক্স নিউজের সংবাদদাতা মাইক টোবিন জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন হামলা পরিচালনা করেছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করে, ফলে সেখানে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে "হরমুজ প্রণালির অভিভাবক" (Guardian of the Strait) হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্পের এই বক্তব্যের পর  ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই কৌশলগত জলপথে নৌ চলাচল অব্যাহত রাখা আন্তর্জাতিক নিরাপত্তার অন্যতম প্রধান অগ্রাধিকার।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই উত্তেজনা ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন।

সিএসবি নিউজ-এর আরও খবর