ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে—সেন্টকম
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের ভেতরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে
ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে—সেন্টকম
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের ভেতরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, “আন্তর্জাতিক বাণিজ্য করিডোর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং প্রণালী ও এর আশপাশে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর ৬০টিরও বেশি ছোট নৌযানে হামলা চালিয়েছে।”
সেন্টকম জানায়, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এসব বিমান হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “ইরানি বাহিনীর এই অযৌক্তিক আগ্রাসন যুদ্ধবিরতির সুস্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন এবং এটি নৌ-চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে।”
সেন্টকম আরও জানায়, “চুক্তি মেনে না চলা বা লঙ্ঘনের ক্ষেত্রে ইরানকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন বাহিনী সর্বদা প্রস্তুত ও মোতায়েন রয়েছে।”