ট্রাম্পের ‘হরমুজ উন্মুক্ত’ দাবির মধ্যেই তিন তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিল আইআরজিসি
ওমানের মুসানদাম উপদ্বীপ থেকে তোলা ড্রোনচিত্রে হরমুজ প্রণালিতে নোঙর করা জাহাজগুলো দেখা যাচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য করেছে বলে শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে
ট্রাম্পের ‘হরমুজ উন্মুক্ত’ দাবির মধ্যেই তিন তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিল আইআরজিসি
ওমানের মুসানদাম উপদ্বীপ থেকে তোলা ড্রোনচিত্রে হরমুজ প্রণালিতে নোঙর করা জাহাজগুলো দেখা যাচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য করেছে বলে শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আনাদোলুও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির (IRIB) উদ্ধৃতি দিয়ে একই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করেই হরমুজ প্রণালির দক্ষিণ প্রান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। এর পর আইআরজিসি সতর্কবার্তা দিয়ে জানায়, তেহরানের অনুমতি ছাড়া ওই পথ দিয়ে চলাচলের চেষ্টা “অবৈধ, অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক।”
সতর্কবার্তার পর তিনটি ট্যাঙ্কারই দিক পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের কৃষকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত (open) এবং সেখানে নৌপরিবহন অব্যাহত রয়েছে।