খামেনির জানাজা ও দাফনের সূচি ঘোষণা, বিশ্বনেতাদের আমন্ত্রণ ইরানের
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন উপলক্ষে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ধারাবাহিক রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি ঘোষণার তথ্য অনুযায়ী, এ সময় তেহরান, কোম এবং মাশহাদে বিদায় অনুষ্ঠান, শোক মিছিল, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে
খামেনির জানাজা ও দাফনের সূচি ঘোষণা, বিশ্বনেতাদের আমন্ত্রণ ইরানের
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন উপলক্ষে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ধারাবাহিক রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি ঘোষণার তথ্য অনুযায়ী, এ সময় তেহরান, কোম এবং মাশহাদে বিদায় অনুষ্ঠান, শোক মিছিল, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হবে। ৬ জুলাই রাজধানীতে কেন্দ্রীয় শোক মিছিল ও প্রধান জানাজা অনুষ্ঠিত হবে। ৭ জুলাই ধর্মীয় নগরী কোমে বিশেষ আনুষ্ঠানিকতা আয়োজনের পর ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফনের পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বিশেষভাবে ভারতের প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমন্ত্রিত দেশগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।
এদিকে, অনুষ্ঠান উপলক্ষে তেহরান প্রদেশে বিশেষ সরকারি ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।