
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ১০:২০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Johnson & Johnson তাদের বেবি পাউডারসহ ট্যালকভিত্তিক পণ্য ব্যবহারের কারণে ডিম্বাশয়ের ক্যানসার হয়েছে—এমন অভিযোগে দায়ের হওয়া হাজারো মামলার নিষ্পত্তিতে আনুমানিক ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধে সম্মত হয়েছে। এই ঐতিহাসিক সমঝোতা প্রায় এক দশক ধরে চলা বহুল আলোচিত আইনি লড়াইয়ের অবসান ঘটাতে পারে
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Johnson & Johnson তাদের বেবি পাউডারসহ ট্যালকভিত্তিক পণ্য ব্যবহারের কারণে ডিম্বাশয়ের ক্যানসার হয়েছে—এমন অভিযোগে দায়ের হওয়া হাজারো মামলার নিষ্পত্তিতে আনুমানিক ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধে সম্মত হয়েছে। এই ঐতিহাসিক সমঝোতা প্রায় এক দশক ধরে চলা বহুল আলোচিত আইনি লড়াইয়ের অবসান ঘটাতে পারে। কোম্পানিটি জানিয়েছে, এই সমঝোতার আওতায় প্রায় ৭৬ হাজার দাবি (ক্লেইম) অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে নিউ জার্সির ফেডারেল আদালতে একীভূত হওয়া মামলাগুলো এবং বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে চলমান সংশ্লিষ্ট মামলাও রয়েছে। এগুলোই কোম্পানির বিরুদ্ধে থাকা প্রায় সব অবশিষ্ট ট্যালক-সংক্রান্ত দাবি। এর আগে ট্যালক পণ্যে অ্যাসবেস্টস থাকার কারণে মেসোথেলিওমা (Mesothelioma) হয়েছে—এমন অভিযোগে দায়ের হওয়া অধিকাংশ মামলারও নিষ্পত্তি করেছিল জনসন অ্যান্ড জনসন। বাদীপক্ষের আইনজীবীরা সোমবার এই চুক্তিকে দীর্ঘ ১০ বছরের আইনি লড়াইয়ের একটি ইতিবাচক সমাধান বলে অভিহিত করেন। তবে সমঝোতাটি কার্যকর হতে হলে অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে থাকা ডিম্বাশয়ের ক্যানসার-সংক্রান্ত দাবিদারদের অন্তত ৯৫ শতাংশের সম্মতি প্রয়োজন। জনসন অ্যান্ড জনসনের লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেন, কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগগুলো "ভিত্তিহীন"। তবে দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তার অবসান ঘটাতে এবং জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসা-যন্ত্র উন্নয়নের মূল কাজে মনোযোগ ধরে রাখতে প্রতিষ্ঠানটি…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আবারও ‘কঠোর সামরিক পদক্ষেপে’ ফেরার হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও “খুব শক্তিশালী সামরিক পদক্ষেপে” ফিরে যাবে। সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে খুবই গভীর আলোচনা করছি। যদি তা সফল না হয়, তাহলে আমরা আবারও অত্যন্ত…
