
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Desk Report · ১০:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ইন্ডিয়ান আউটলুক-কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান অবস্থা, কূটনৈতিক সম্পর্ক এবং নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশ ছাড়ার পর থেকে তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক কূটনীতি, গণতন্ত্র, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ভারতের ইন্ডিয়ান আউটলুক-কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সৌরভ শর্মা। দীর্ঘ এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার, বর্তমান বিএনপি সরকার, বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, চীন সফর, গণমাধ্যমের স্বাধীনতা, আওয়ামী লীগের পুনর্গঠন, নিজের দেশে ফেরার পরিকল্পনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুতর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, এটি শুধু সরকার পরিবর্তনের বিষয় নয়; বরং রাষ্ট্রের চরিত্র, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন। তিনি দাবি করেন, তাঁর সরকারের সময় বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও নিরাপদ রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে দেশ ভয়, সহিংসতা, প্রতিশোধের রাজনীতি, সংখ্যালঘুদের ওপর হামলা, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান চরমপন্থার মুখোমুখি হয়েছে। এসব পরিস্থিতির জন্য তিনি বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
মার্কিন রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার দীর্ঘদিনের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামকে শেষ শ্রদ্ধা জানাতে ওয়াশিংটন ও দক্ষিণ ক্যারোলাইনায় দুই দিনের রাষ্ট্রীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শেষকৃত্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক নেতা ছাড়াও বিদেশি নেতারাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে তাঁর মরদেহে…
বিশ্ব
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যুক্তরাজ্য
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। বুধবার এক বিবৃতিতে CENTCOM জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) আকস্মিক হামলার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সবগুলো ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন…
