← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১২ জুলাই
১৪ জুলাই › English
সোমবার, ১৩ জুলাই ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

বাংলাদেশে ফিরলে কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Desk Report · ০৯:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে ফিরলে কি অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য? দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই স্পষ্ট বার্তা দিল অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে।

ঢাকা: ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া চলবে। তিনি বলেন, “শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী। তিনি আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে কারাগারে যেতে হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।” গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বর বাংলাদেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আমাদের প্রায় সব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করব। একদিন সবাই দেশে ফিরে একইভাবে আদালতের সামনে দাঁড়াবেন।” উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড প্রদান করে।…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, জানিয়েছে সেন্টকম

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, রোববার তারা ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক আক্রমণাত্মক বিমান ও সামরিক হামলা চালিয়েছে। সেন্টকমের এক্স (X) পোস্ট অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে নির্ভুল নির্দেশিত (প্রিসিশন) অস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থানে অবস্থিত…

বাংলাদেশ

ইবিএল চেয়ারম্যানের অর্থ উদ্ধারে চার সপ্তাহের সুযোগ হারালো বাংলাদেশ!

যুক্তরাজ্যের দেওয়া চার সপ্তাহের গুরুত্বপূর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)-এর চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) মার্কিন ডলার যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তরিত হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর কর্মকর্তাদের তথ্য ও…

রাজনীতি

ট্রাম্পের ঘোষণা: হরমুজ প্রণালি ব্যবহারকারীদের ওপর ২০% ফি, ইরানের বিরুদ্ধে অবরোধ পুনর্বহাল

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য যুক্তরাষ্ট্র এখন থেকে ২০ শতাংশ ফি আদায় করবে। তিনি বলেন, সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ লিখেছেন, যুক্তরাষ্ট্র এখন "হরমুজ প্রণালির অভিভাবক…

বিশ্ব

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফক্স নিউজের সংবাদদাতা মাইক টোবিন জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন হামলা পরিচালনা করেছে। বিশ্বে…