
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০২:১৩ অপরাহ্ণ
ভোটাধিকার রক্ষা ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে ঢাকা-১৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সমাপনী গণমিছিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। মিরপুরে অনুষ্ঠিত এই গণমিছিলে ধানের শীষ প্রতীকের পক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন না করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক সমাপনী গণমিছিলে তিনি এ আহ্বান জানান। গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ভোট নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নেয় এবং নারীদের অবমাননাকর বক্তব্য দেয়—এমন শক্তিকে ভোট দেওয়া মানে নিজেদের অধিকারই নষ্ট করা। তিনি আরও বলেন, “ভোট নষ্ট করবেন না। ধানের শীষকে জয়যুক্ত করুন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।” এর আগে দুপুরে মিরপুর ১২ নম্বর সিরামিকস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-১৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলে অংশগ্রহণকারীরা ‘শহীদ জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘আমিনুল হকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’সহ বিভিন্ন স্লোগান…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্ত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি (Agreement on Reciprocal Tariff) স্বাক্ষরিত হয়েছে। সোমবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং…
প্রধান খবর
দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বছরে ট্রাম্প, সমর্থকদের আশা অব্যাহত — তবে উদ্বেগও বাড়ছে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বছরে পা রাখার সঙ্গে সঙ্গে অনেক সমর্থকই তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন। তবে একই সঙ্গে তাঁর বক্তব্যের ভাষা ও অগ্রাধিকার নির্ধারণ নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন ভোটাররা। ট্রাম্পের সমর্থকেরা চাইছেন, তিনি অভিবাসন সংস্কার, স্বাস্থ্যখাত সংস্কার, সরকারি ব্যয় ও দুর্নীতি…
বাংলাদেশ
সমুদ্রসীমা রক্ষায় আধুনিক শক্তি—বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্য–বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়যুক্তরাজ্য ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হলো নতুন মাত্রা। সম্প্রতি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় যুক্তরাজ্যের সাবেক রয়্যাল নেভি সার্ভে ভেসেল HMS Enterprise বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা…
