
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Desk Report · ০২:১২ অপরাহ্ণ
প্রশ্নবিদ্ধ ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আয়োজিত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট পেশাজীবীরা। ৪০১ জন কৃষিবিদ ও ৭৬৫ জন আইনজীবীর যৌথ বিবৃতিতে উঠে এসেছে ভোটাধিকার, গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবি।
প্রশ্নবিদ্ধ ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান৪০১ জন কৃষিবিদ ও ৭৬৫ জন আইনজীবীর যৌথ বিবৃতিঢাকা, বিশেষ প্রতিনিধি — আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে প্রশ্নবিদ্ধ, অগণতান্ত্রিক ও অবাধ-নিরপেক্ষতার পরিপন্থী আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট কৃষিবিদ ও আইনজীবীরা। এক যৌথ বিবৃতিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ৪০১ জন কৃষিবিদ এবং ৭৬৫ জন আইনজীবী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মতো পরিবেশ দেশে বিদ্যমান নেই। “নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা নেই”বিবৃতিতে বলা হয়, “বর্তমান শাসনব্যবস্থায় নির্বাচন কমিশন কার্যত স্বাধীন নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ। ফলে জনগণের ভোটাধিকার প্রয়োগের কোনো বাস্তব সুযোগ নেই।” তারা অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার, মামলা ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে একটি একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। কৃষিবিদদের বক্তব্যকৃষিবিদরা বলেন, “গণতন্ত্র ছাড়া টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন সম্ভব নয়। ভোটাধিকার হরণ মানে কৃষক ও সাধারণ মানুষের ভবিষ্যৎ কেড়ে নেওয়া।” তারা মনে করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে কৃষি খাতসহ সামগ্রিক উন্নয়ন মারাত্মক ঝুঁকিতে পড়বে।…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
বাংলাদেশ আফগানিস্তান হবে না—এটা বাংলাদেশই থাকবে
বাংলাদেশ আফগানিস্তান হবে না—এটা বাংলাদেশই থাকবে: নাহিদ ইসলামের স্পষ্ট বার্তা সংখ্যালঘুদের নিরাপত্তা, নারীর অধিকার, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও সংস্কারের রাজনীতির অঙ্গীকার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে।” রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী…
প্রধান খবর
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ বদলে দিচ্ছে আমেরিকার অর্থনৈতিক ভবিষ্যৎ
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আমেরিকাকে আবার সাশ্রয়ী করতে চায়: ট্রেজারি উপদেষ্টাওয়াশিংটন ডিসি — ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বড় আকারের কর সংস্কার প্যাকেজ “ওয়ান বিগ বিউটিফুল বিল” যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও শক্তিশালী ও নাগরিকদের জীবনযাত্রা সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের উপদেষ্টা…
