
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০১:৪৭ অপরাহ্ণ
একটি যুদ্ধবিধ্বস্ত, অর্থনৈতিকভাবে দুর্বল ও আন্তর্জাতিকভাবে প্রায় নিঃসঙ্গ দেশকে নেতৃত্ব দিয়ে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ রাজকীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দেওয়া—এই বিরল কৃতিত্বের অধিকারী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একজন পেশাদার সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা, সামরিক শাসনের ভেতর থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং কৌশলগত পররাষ্ট্রনীতির মাধ্যমে মুসলিম বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার—সব মিলিয়ে তাঁর নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রসায়নবিদ মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়; ডাকনাম ছিল কমল। ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার। একটি স্বতন্ত্র সেক্টরের দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর নেতৃত্বে গড়ে ওঠে জেড ফোর্স, যা মুক্তিযুদ্ধে সাহসিকতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করে। স্বাধীনতার ঘোষণার সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ায় তিনি দ্রুতই জাতির আস্থার প্রতীকে পরিণত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশে গভীর রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় ৭ নভেম্বরের রাজনৈতিক-সামরিক পটপরিবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। ওই বছরের ২৫ আগস্ট তিনি সেনাবাহিনী প্রধান এবং ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তবে জিয়াউর রহমানের রাজনৈতিক যাত্রা এখানেই ভিন্নতা তৈরি করে। ক্ষমতায় এসে তিনি সামরিক শাসন দীর্ঘায়িত করার পথে না গিয়ে…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নের আহ্বান: জাইমা রহমানের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা
তারেক রহমানের কন্যা জাইমা রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, গতকালের আয়োজনে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন এক সম্ভাবনার সূচনা অনুভব করেছেন—যেখানে গ্রাম থেকে শহর, ভিন্ন মত ও প্রজন্মের নারীরা কেবল অন্তর্ভুক্ত নন, বরং দেশের আগামী পথনির্ধারণে আস্থাভাজন অংশীদার হিসেবে ভূমিকা রাখছেন।…
বাংলাদেশ
প্রশ্ন জটিল, সময় কম, সচেতনতা নেই—তবু রায় চাই! এ কেমন গণতান্ত্রিক প্রক্রিয়া?
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ সরকার যে গণভোটের আয়োজন করেছে, তা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। গণভোটে মানুষের মূল চেতনার প্রতিফলন কতটুকু ঘটবে, তা নিয়ে রয়েছে বিরাট শঙ্কা। এমন ভোট বাংলাদেশের ইতিহাসে প্রথম, যেখানে গণভোটের প্রশ্ন সম্পর্কে ভোটাররা একেবারেই অপরিচিত এবং এটি তাদের জন্য একটি নতুন…
