← সিএসবি নিউজ ইউএসএ ‹ ৩১ ডিসেম্বর
০২ জানুয়ারি › English
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

নতুন বছরের প্রথম প্রহরে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

CSB News USA · ০১:২১ অপরাহ্ণ

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতির মুখ হিসেবে পরিচিত জোহরান মামদানির শপথের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির রাজনীতিতে শুরু হলো এক নতুন যুগ।

নতুন বছরের প্রথম প্রহরেই নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। ঐতিহাসিক ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে তাঁর পাশে ছিলেন স্ত্রী রামা দুওয়াজি। শপথ বাক্য পাঠ করান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। শপথ গ্রহণকালে মামদানি যুক্তরাষ্ট্রের সংবিধান ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন সমুন্নত রাখার অঙ্গীকার করেন। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। নিউইয়র্কের আইন অনুযায়ী, নির্বাচনের পর ১ জানুয়ারি থেকে মেয়রের চার বছরের মেয়াদ শুরু হয়। ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে মধ্যরাতের পরপরই সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠান আয়োজনের রীতি রয়েছে। মামদানি এই ঐতিহ্যবাহী কিন্তু পরিত্যক্ত সাবওয়ে স্টেশনটি বেছে নেন, যা তাঁর ভাষায়—“প্রতিদিন শহর সচল রাখা শ্রমজীবী মানুষের প্রতি অঙ্গীকারের প্রতীক।” নিজের প্রথম দিনের কর্মসূচিতে মামদানি ভাড়া স্থগিত, বিনা মূল্যে বাস সার্ভিস ও শিশু যত্নসেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। জীবনযাত্রার ব্যয় সংকটকে কেন্দ্র করেই তিনি নির্বাচনী প্রচার গড়ে তোলেন, যা ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির নতুন পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রেকর্ড ২০ লাখের বেশি ভোটার অংশগ্রহণ করা নির্বাচনে মামদানি ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী…

বিস্তারিত পড়ুন →