← সিএসবি নিউজ ইউএসএ ‹ ৩০ ডিসেম্বর
০১ জানুয়ারি › English
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

স্বামীর পাশে চিরনিদ্রায় দেশনেত্রী: সংগ্রাম, আপসহীনতা ও বীরত্বের এক অনন্য অধ্যায়ের সমাপ্তি

Saifur Rahman · ০১:২০ অপরাহ্ণ

গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠ, রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়ে কারাবন্দী জীবন—সবকিছুর ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মানে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশের রাজনীতিতে যাঁর নাম উচ্চারিত হলেই সংগ্রাম, আপসহীনতা ও প্রতিরোধের ইতিহাস সামনে এসে দাঁড়ায়—সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে রইলেন। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাঁর সমাহিত হওয়া কেবল একটি দাফন নয়; এটি ছিল একটি রাজনৈতিক জীবনের প্রতীকী পরিসমাপ্তি। সংগ্রামী জীবনের শুরুঃ এক সময়ের গৃহিণী খালেদা জিয়া রাজনীতিতে আসেন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং একটি রক্তাক্ত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি সামনে আসেন গণতন্ত্রকামী মানুষের ভরসা হয়ে। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা—প্রতিটি ধাপে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে তিনি শুধু প্রধানমন্ত্রীই হননি, বরং দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের এক শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেন। আপসহীন রাজনীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতাঃসমর্থকদের মতে, বেগম খালেদা জিয়ার রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল জাতীয় স্বার্থের প্রশ্নে আপস না করা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল স্পষ্ট—হোক তা সীমান্ত হত্যা, পানি বণ্টন, ট্রানজিট কিংবা পররাষ্ট্রনীতির ভারসাম্য। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, এই আপসহীন অবস্থানই তাঁকে আঞ্চলিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কিত কিন্তু দৃঢ় চরিত্রে…

বিস্তারিত পড়ুন →