
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
বাংলাদেশ
নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করল আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি, তবে বয়কটের ঘোষণা নেই
Desk Report · ১২:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশে সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত ও বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটি বলেছে, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া এই তফসিল গ্রহণযোগ্য নয়। তবে তফসিল প্রত্যাখ্যান করলেও দলটির পক্ষ থেকে এখনো নির্বাচন বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
‘অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন’আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়েছে, “দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে।” ভারতে অবস্থানরত দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচনকে “একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন” হিসেবে আখ্যায়িত করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির সভাপতি শেখ হাসিনাসহ বহু শীর্ষ নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। কেউ কেউ আবার বিভিন্ন পশ্চিমা দেশেও চলে গেছেন। নির্বাচন কমিশনের তফসিল ও আওয়ামী লীগের অবস্থানবাংলাদেশ নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করায় এবং সরকারের পক্ষ থেকে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত হওয়ায়, এই নির্বাচনে দলীয় প্রতীক বা ব্যানারে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বিবিসি বাংলাকে বলেন, “এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই।” নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিআওয়ামী লীগ বলছে, অবাধ, সুষ্ঠু…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলা দুই শিক্ষার্থী নিহত, ৯ জন আহত — সন্দেহভাজন এখনও পলাতক
হামলার কয়েক ঘণ্টা পরও প্রভিডেন্স শহরের ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউনে ছিল। পরীক্ষার সময় এক বন্দুকধারী সন্দেহভাজন ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার পর ক্যাম্পাসের আশপাশের রাস্তাগুলোতে অসংখ্য জরুরি যানবাহন অবস্থান নেয় এবং পুরো শহরে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক…
বাংলাদেশ
সত্য, যাচাই ও জবাবদিহির ওপর দাঁড়াবে গণমাধ্যম ব্যবস্থা — তথ্য উপদেষ্টা
নির্বাচনকালীন সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যমকে অবশ্যই সত্য, যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার…
প্রধান খবর
সিরিয়ায় হামলার পর আইএসআইএসকে কড়া বার্তা ট্রাম্পের
শনিবার হোয়াইট হাউস থেকে আর্মি–নেভি ফুটবল ম্যাচ দেখতে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, সিরিয়ায় এক আইএসআইএস বন্দুকধারীর অতর্কিত হামলায় দুইজন মার্কিন সেনা ও একজন বেসামরিক মার্কিন দোভাষী নিহত হয়েছেন। ট্রাম্প বলেন, দেশটি এখন এই…