
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ১১:৪৬ পূর্বাহ্ণ
বর্তমান নীতিমালায় যে সব জায়গায় সংশোধনের প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে অনুরোধ জানানো হয়েছে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রতি।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এর ফলে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রগুলোর গুণগত মান আরও উন্নত হবে এবং দেশীয় চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ সঞ্চার করবে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ভবনে আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫’-এর সংশোধন-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “চলচ্চিত্র হচ্ছে জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনার প্রতিফলন। তাই সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রগুলো যেন শুধু শিল্পমানেই নয়, নৈতিকতা ও দেশপ্রেমের দিক থেকেও অনুকরণীয় হয়—সেই লক্ষ্যেই নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে।” তিনি আরও বলেন, গত অর্থবছরে সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। “যেসব চলচ্চিত্র অনুদান পেয়েছে, সেগুলো যেন যথাযথ মান বজায় রেখে নির্মিত হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে,”—যোগ করেন উপদেষ্টা। চলচ্চিত্র শিল্পের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “মন্ত্রণালয় ইতোমধ্যে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালা পুনর্বিবেচনা শুরু করেছে। বর্তমান…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ, তদন্তে নেমেছে ভারত-পাকিস্তান
ভারত ও পাকিস্তানের রাজধানীতে একই দিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা এবং ইসলামাবাদের কেন্দ্রস্থলে ঘটে এই দুটি বিস্ফোরণ। ভারতের পুলিশ জানিয়েছে, দিল্লিতে বিস্ফোরণে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জন…
বাংলাদেশ
বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ–কানাডা বৈঠক
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও কানাডীয় পার্লামেন্টারি প্রতিনিধিদল। সেনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে সাত সদস্যের এ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উভয়পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা, রোহিঙ্গা…
বাংলাদেশ
পল্লবীতে জুলাই-আগস্ট আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে বিস্ফোরণ, এলাকায় উত্তেজনা
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ‘জুলাই-আগস্ট আন্দোলন’ সম্পর্কিত ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলাকালে হঠাৎ দুইটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। ঘটনাটি বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে ঘটে। স্থানীয় সূত্রে…
বিশ্ব
পাকিস্তানের সেনাপ্রধান পেলেন আজীবন দায়মুক্তি ও বাড়তি ক্ষমতা
পাকিস্তানের জাতীয় সংসদ মঙ্গলবার একটি বিতর্কিত সাংবিধানিক সংশোধনী পাস করেছে, যার মাধ্যমে সেনাপ্রধানের ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং তাকে দেওয়া হয়েছে আজীবন দায়মুক্তি। সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া এই সংশোধনীর ফলে সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী হবে বলে বিশ্লেষকদের মত। নতুন আইনে সেনাপ্রধান এখন জাতীয় নিরাপত্তা নীতি, গোয়েন্দা সমন্বয় ও কৌশলগত নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। সবচেয়ে বিতর্কিত দিকটি…
বাংলাদেশ
ভারতীয় দূতকে তলব, দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য বন্ধে বাংলাদেশের কঠোর প্রতিবাদ
দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় মূলধারার গণমাধ্যমে নিয়মিত বক্তব্য ও সাক্ষাৎকার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক আনুষ্ঠানিক বার্তা প্রদান করেন। সেখানে বলা হয়,…
বিশ্ব
ডিসেম্বরে ভারতকে তেল সরবরাহ বাড়াচ্ছে সৌদি আরব, ইরাক ও কুয়েত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী গালফ দেশগুলো — সৌদি আরব, ইরাক ও কুয়েত — ডিসেম্বর মাসে ভারতে তেল সরবরাহ বৃদ্ধি করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের জ্বালানি খাতের একাধিক বাণিজ্যিক সূত্র। শীত মৌসুমে বৈশ্বিক তেলের চাহিদা বাড়ার ফলে ভারতসহ এশিয়ার দেশগুলো…
