দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ, তদন্তে নেমেছে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তানের রাজধানী দিল্লি ও ইসলামাবাদে একদিনের ব্যবধানে বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা ঘটেছে। দুই দেশই তদন্ত শুরু করেছে এবং সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

PostImage

দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ, তদন্তে নেমেছে ভারত-পাকিস্তান


ভারত ও পাকিস্তানের রাজধানীতে একই দিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা এবং ইসলামাবাদের কেন্দ্রস্থলে ঘটে এই দুটি বিস্ফোরণ।

ভারতের পুলিশ জানিয়েছে, দিল্লিতে বিস্ফোরণে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে “দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র” বলে মন্তব্য করে সন্ত্রাসবিরোধী আইনে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, সরকারি গাড়িবহর লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। প্রধানমন্ত্রী শহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে “বিদেশি ষড়যন্ত্রের” অভিযোগ তুলেছেন।

দুই দেশই তদন্ত শুরু করেছে এবং সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এমন ঘটনার পর যদি উত্তেজনা বাড়ে, তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সিএসবি নিউজ-এর আরও খবর