
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
প্রধান খবর
অবৈধ শ্রমিক গ্রেপ্তার সঠিক, তবে দক্ষ বিদেশি বিশেষজ্ঞদের অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে রাখা প্রয়োজন
CSB News USA · ০৯:৩৫ পূর্বাহ্ণ
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, অবৈধভাবে দেশে থাকা শ্রমিকদের গ্রেপ্তার করা আইসিই-এর (ICE) সিদ্ধান্ত একেবারেই সঠিক। “আমাদের অবশ্যই এমন একটা ব্যবস্থা করতে হবে, যাতে বিদেশি বিশেষজ্ঞরা এসে আমেরিকানদের প্রশিক্ষণ দেন এবং পরে আমেরিকানরাই সেই কাজ করতে পারে,” বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জর্জিয়ার হিউন্দাই ব্যাটারি প্ল্যান্টে অবৈধভাবে কাজ করা দক্ষিণ কোরিয়ান শ্রমিকদের গ্রেপ্তার করা সঠিক পদক্ষেপ হলেও, যুক্তরাষ্ট্রের উন্নত শিল্প খাতে আমেরিকানদের প্রশিক্ষণের জন্য দক্ষ বিদেশি বিশেষজ্ঞদের অস্থায়ীভাবে দেশে থাকার অনুমতি দেওয়া উচিত। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (HSI) জানিয়েছে, নির্মাণাধীন ওই প্ল্যান্ট থেকে মোট ৪৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে—যাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। হিউন্দাই জানিয়েছে, প্রতিষ্ঠানটি কারখানার মালিক হলেও গ্রেপ্তার হওয়া শ্রমিকদের কেউই কোম্পানির সরাসরি কর্মচারী নন। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ব্যাটারি নির্মাণে অভিজ্ঞ লোক নেই, তাই বিদেশি বিশেষজ্ঞদের এনে আমেরিকানদের প্রশিক্ষণ দিতে হবে। তিনি বলেন, “যদি এখন আমাদের দেশে ব্যাটারি প্রযুক্তি জানা মানুষ না থাকে, তাহলে হয়তো তাদের একটু সাহায্য করা উচিত…।” তিনি আরও যোগ করেন, জাহাজ নির্মাণ এবং কম্পিউটার ম্যানুফ্যাকচারিংয়ের মতো শিল্পেও অভিজ্ঞ প্রশিক্ষকের প্রয়োজন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, অবৈধভাবে দেশে থাকা শ্রমিকদের গ্রেপ্তার করা আইসিই-এর (ICE) সিদ্ধান্ত একেবারেই সঠিক। “আমাদের অবশ্যই এমন একটা ব্যবস্থা করতে হবে, যাতে বিদেশি বিশেষজ্ঞরা এসে আমেরিকানদের প্রশিক্ষণ দেন এবং পরে আমেরিকানরাই সেই কাজ করতে পারে,” বলেন তিনি। পরে ট্রুথ সোশালে এক বার্তায় ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের অভিবাসন নীতি জয়লাভ: লাতিনোরা "যেকোনো সময় আটক হওয়ার ঝুঁকিতে"
মার্কিন সুপ্রিম কোর্ট আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সমর্থন জানিয়েছে। আদালত রায় দিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অভিবাসন দমন অভিযানে এজেন্টরা জাতিগত পরিচয় বা ভাষার ভিত্তিতে লোকজনকে আটক করতে পারবে। ভিন্নমত পোষণকারী এক বিচারপতি বলেছেন, এর ফলে লাতিনোরা এখন "যেকোনো সময় আটক হওয়ার লক্ষ্যবস্তু" হয়ে…