← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৮ সেপ্টেম্বর
১০ সেপ্টেম্বর › English
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

প্রধান খবর

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন

CSB News USA · ০৯:৩৬ পূর্বাহ্ণ

লি তার পদত্যাগপত্রে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলকে লিখেছেন: “দেশের প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ থেকেই কার্যকরভাবে আমি পদত্যাগ করছি, যাতে সমস্যার সমাধান সাংবিধানিক ও রাজনৈতিক উপায়ে সম্ভব হয়।”

যখন দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা অনির্দিষ্টকালের কারফিউ অমান্য করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের জেরে শুরু হওয়া সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়। ওলির সরকার সোমবার বিক্ষোভ বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেয়। সেদিন সংসদে ঢোকার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। ওই দিন ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়। তবে মঙ্গলবারও বিক্ষোভ থামেনি, ফলে বাধ্য হয়ে ওলি পদত্যাগ করেন, যা নেপালকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। দশকের মধ্যে এটিই নেপালের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত এই দরিদ্র হিমালয়ান দেশটি ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ওলি তার পদত্যাগপত্রে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলকে লিখেছেন: “দেশের প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ থেকেই কার্যকরভাবে আমি পদত্যাগ করছি, যাতে সমস্যার সমাধান সাংবিধানিক ও রাজনৈতিক উপায়ে সম্ভব হয়।” রাষ্ট্রপতির এক সহযোগী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পদত্যাগ গৃহীত হয়েছে এবং নতুন নেতার খোঁজে আলোচনা শুরু হয়েছে। সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ জনগণের উদ্দেশে আহ্বান জানিয়েছে, যেহেতু ওলির পদত্যাগ গৃহীত হয়েছে, তাই সবাই যেন সংযম দেখায়।…

বিস্তারিত পড়ুন →