ব্রেকিং
গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, তদন্তের দাবি অ্যামনেস্টিরকারাগার থেকে আইসিই কর্মকর্তাদের চলে যেতে বললেন ক্যালিফোর্নিয়ার নারী নেতা!ক্যালিফোর্নিয়ায় তেলে মাখা ৬৫ পাখি উদ্ধার, সন্দেহ ৭৩ বছর আগে ডোবা জাহাজকে ঘিরেযুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ইরানি বাবা-মাবিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা, নতুন ঘোষণা কমিটির সভাপতির
নাগরিক সংবাদ

ঢাকা ক্লাবের সামনে ডিবির অভিযানে আটক আ.লীগের কেন্দ্রীয় নেতা

ঢাকা ক্লাবের সামনে ডিবির অভিযানে আটক আ.লীগের কেন্দ্রীয় নেতা
ছবি: রাজিবুল ইসলাম রক্তিম

ঢাকায় ডিবির অভিযান, নাশকতায় অর্থায়ন ও অবৈধ সম্পদের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মকাণ্ডে অর্থায়ন, একাধিক মামলা এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কে.এস.এম. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার। গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে।

পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাগরিক সংবাদ পাঠকদের লেখা; প্রকাশের আগে সিএসবি নিউজের সম্পাদকেরা যাচাই করেন। এগুলো সিএসবি নিউজের নিজস্ব প্রতিবেদন নয়।

আপনার এলাকায় কিছু ঘটছে? বিশ্বকে জানান। অর্জন করুন সিএসবি নিউজ কন্ট্রিবিউটর ব্যাজ।

আপনার এলাকার খবর দিন

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।