ব্রেকিং
গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, তদন্তের দাবি অ্যামনেস্টিরকারাগার থেকে আইসিই কর্মকর্তাদের চলে যেতে বললেন ক্যালিফোর্নিয়ার নারী নেতা!ক্যালিফোর্নিয়ায় তেলে মাখা ৬৫ পাখি উদ্ধার, সন্দেহ ৭৩ বছর আগে ডোবা জাহাজকে ঘিরেযুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ইরানি বাবা-মাবিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা, নতুন ঘোষণা কমিটির সভাপতির
নাগরিক সংবাদ

সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: মীর শাহে আলম

সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: মীর শাহে আলম
ছবি: রাজিবুল ইসলাম রক্তিম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মীর শাহে আলম বলেন, কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা ও ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন। যারা বিদেশে বসে দূর থেকে নির্দেশনা দিচ্ছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

শিক্ষার্থীদের মধ্যে মগ ও গাছের চারা বিতরণ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যাও করতে হবে। নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।

নাগরিক সংবাদ পাঠকদের লেখা; প্রকাশের আগে সিএসবি নিউজের সম্পাদকেরা যাচাই করেন। এগুলো সিএসবি নিউজের নিজস্ব প্রতিবেদন নয়।

আপনার এলাকায় কিছু ঘটছে? বিশ্বকে জানান। অর্জন করুন সিএসবি নিউজ কন্ট্রিবিউটর ব্যাজ।

আপনার এলাকার খবর দিন

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।