BREAKING
Citizen news

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
Photo: Eshtyak Ahmed

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিনামূল্যে আইটি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। কোর্স সফলভাবে শেষ করার পর উত্তীর্ণদের জন্য রয়েছে চাকরির সুযোগ।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ সূত্রে জানা গেছে, নন-আইটি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন সময়োপযোগী কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নেওয়া ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে ও বিদেশে কর্মরত রয়েছেন। গত ১৯ বছরে এ প্রোগ্রামের মাধ্যমে ১৮ হাজার ৯৬৩ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছেন। তারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

যেসব সুবিধা পাবেন

আইটি স্কলারশিপ প্রোগ্রামটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয়। প্রায় ২ লাখ টাকা সমমূল্যের প্রশিক্ষণ নিতে কোনো কোর্স ফি দিতে হবে না। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটির প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা ও শর্ত

চলতি রাউন্ডে আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডে কোনো কোর্সে অংশ নেওয়া প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত কোর্সগুলো শুধু ঢাকায় পরিচালিত হবে।

স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের কোর্স

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার।

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস।

৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট।

৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।

৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।

৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড।

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট।

৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।

৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস।

৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এএসপি.নেট।

৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স।

৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ভিজিট করুন: https://apply.isdb-bisew.info/

আবেদনের শেষ সময়

আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। প্রশিক্ষণ, যোগ্যতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Citizen posts are written by readers and checked by CSB News editors before publishing. They are not CSB News reporting.

Is something happening in your area? Report it to the world. Earn the CSB News Contributor badge.

Post from your area

Follow CSB News USA

Top stories every morning, and breaking news when it happens. Free.