নিষেধাজ্ঞা তুলে দেওয়া ও শান্তি প্রস্তাব, ইরান প্রত্যাখ্যান
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ইরান শান্তি প্রস্তাবগুলোর প্রতি ইতিবাচক সাড়া না দিয়ে পারমাণবিক অস্ত্র অর্জনের পথেই অগ্রাধিকার দিয়েছে। মার্কিন প্রশাসন বলছে, তেহরান শান্তিপূর্ণ আলোচনায় সম্মতি জানালে বর্তমান পরিস্থিতি এ রকম ক্রমে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছাত না।
নিষেধাজ্ঞা তুলে দেওয়া ও শান্তি প্রস্তাব, ইরান প্রত্যাখ্যান
যুক্তরাষ্ট্র বলছে ইরান শান্তির পথ বাতিল করেছে, পারমাণবিক ইচ্ছাকে অগ্রাধিকার দিল
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ইরান শান্তি প্রস্তাবগুলোর প্রতি ইতিবাচক সাড়া না দিয়ে পারমাণবিক অস্ত্র অর্জনের পথেই অগ্রাধিকার দিয়েছে। মার্কিন প্রশাসন বলছে, তেহরান শান্তিপূর্ণ আলোচনায় সম্মতি জানালে বর্তমান পরিস্থিতি এ রকম ক্রমে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছাত না।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তিন দফা আলোচনার মাধ্যমে ইরানকে বিভিন্ন সুবিধা ও প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ছিল নিষেধাজ্ঞা তুলে দেওয়া, পারমাণবিক ইন্ধন সরবরাহ এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে যৌথ উদ্যোগ। এসব প্রস্তাবের বিনিময়ে ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে বলা হয়েছিল।
তবে এসব প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করে এবং শান্তির পথে হাঁটার পরিবর্তে পারমাণবিক সক্ষমতা বাড়ানোই তাদের মূল আগ্রহ বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেস সেক্রেটারি। এ কারণে আলোচনার পথ ভেঙে পড়ে এবং উভয়ের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়।
ইরান দীর্ঘদিন ধরে বলছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, যা রাষ্ট্রের সার্বভৌম অধিকার। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এর বিরুদ্ধে সন্দেহ ও তীব্র সমালোচনা রয়েছে।