ফিনল্যান্ড উপসাগরে কালিনিনগ্রাদগামী রুশ কার্গো জাহাজে দুটি ড্রোন হামলা, চলাচলে বিধিনিষেধ জারি করেছে ফিনল্যান্ড
ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার কালিনিনগ্রাদগামী একটি কার্গো জাহাজে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে গগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এ হামলার পর উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড। তবে হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, রাশিয়ার সামুদ্রিক সীমান্ত থেকে মাত্র তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে ড্রোন দুটি আঘাত হানে। হামলার পর জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা আদান-প্রদানের অ্যাপ ম্যাক্সে দেওয়া এক পোস্টে গভর্নর এ তথ্য জানান।
এদিকে, কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ জানিয়েছেন, এ ঘটনার কারণে রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ডটিতে পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।
উল্লেখ্য, কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই অঞ্চলে পণ্য ও রসদ পরিবহনে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।