চলন্ত ট্রেনের সামনে বসে দুই তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু নিউইয়র্কে

চোখের সামনে এগিয়ে আসছিল ট্রেন, তবুও রেললাইনে বসে ছিলেন দুজন। শেষ মুহূর্তে আর সরতে পারেননি—নিউইয়র্কে মর্মান্তিকভাবে প্রাণ গেল তরুণ-তরুণীর।

চলন্ত ট্রেনের সামনে বসে দুই তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু নিউইয়র্কে

চলন্ত ট্রেনের সামনে বসে দুই তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু নিউইয়র্কে


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে চলন্ত ট্রেনের সামনে বসে থাকা এক তরুণ ও এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোরে ম্যানহাটনের ডাউনটাউনে স্প্রিং স্ট্রিট স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পুলিশের সূত্র ও প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে জানা গেছে, ট্রেন আসার আগমুহূর্তে দুজনকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায়।

নিহত তরুণের বয়স ২৪ বছর এবং তিনি নিউ জার্সির সেরেভিলের বাসিন্দা ছিলেন। নিহত তরুণীর বয়সও ২৪ বছর; তিনি নিউইয়র্কের ডেটনের বাসিন্দা। স্থানীয় সময় ভোর ৩টা ১৫ মিনিটের কিছু আগে তারা রেললাইনের ওপর অবস্থান করছিলেন। দক্ষিণমুখী ৪ নম্বর পাতাল ট্রেনটি এগিয়ে এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুজন রেললাইনের ওপর বসে সামনের দিকে তাকিয়ে আছেন এবং তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে ট্রেন। শেষ মুহূর্তেও তারা ট্রেনের পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে তাদের কেউ ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দিয়েছিল বা তারা দুর্ঘটনাবশত সেখানে পড়ে গিয়েছিলেন। তদন্তকারীরা ঘটনার আগে তারা মদ্যপান করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছেন। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ ও তারা কেন রেললাইনে অবস্থান করছিলেন, সে বিষয়ে তদন্ত এখনো চলছে। পরিবারের সদস্যদের অবহিত করার আগে পুলিশ নিহত দুজনের নাম প্রকাশ করেনি।

ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে এবং স্টেশন এলাকায় কিছু সময়ের জন্য কার্যক্রম ব্যাহত হয়। মর্মান্তিক এই ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওর দৃশ্য অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় তা শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিএসবি নিউজ-এর আরও খবর