ইরানে সরকারপন্থি সমাবেশে গাড়ির ধাক্কা, নিহত ৪

ইরানে সরকারপন্থি সমাবেশে হঠাৎ ছুটে এলো গাড়ি, মুহূর্তেই প্রাণ গেল চারজনের, আহত আরও ১০ জনের বেশি মানুষ।

ইরানে সরকারপন্থি সমাবেশে গাড়ির ধাক্কা, নিহত ৪

ইরানে সরকারপন্থি সমাবেশে গাড়ির ধাক্কা, নিহত ৪


ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সরকার ও সশস্ত্র বাহিনীর সমর্থকদের একটি সমাবেশে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জনের বেশি। ঘটনাটি বুধবার, ২ সেপ্টেম্বর রাতে ঘটে বলে রয়টার্স জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি প্রথমে দ্রুতগতিতে চলার সময় আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি নিরাপত্তাবেষ্টনী ও ট্রাফিক সাইনবোর্ডে ধাক্কা দেওয়ার পর সমাবেশে থাকা মানুষের দিকে চলে যায়। 

রাজাভি খোরাসান প্রদেশের ট্রাফিক পুলিশের প্রধান মোহসেন মুসা-আবাদির বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পর গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে চালক ঘটনার সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে পুলিশ জানিয়েছে। তবে তিনি ঠিক কী অবস্থায় ছিলেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। 

ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ঘটনাটিকে রাজনৈতিক হামলা হিসেবে উল্লেখ করেনি। বরং প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। গাড়িটি কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং চালকের অস্বাভাবিক অবস্থার কারণ কী ছিল, তা নিয়ে তদন্ত চলছে।

মাশহাদে ওই রাতের সমাবেশটি ইরানের সরকার ও সশস্ত্র বাহিনীর সমর্থকদের নিয়মিত আয়োজনগুলোর একটি ছিল বলে রয়টার্স জানিয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর