দীর্ঘ সামরিক অভিযানের পর থাইল্যান্ডে ইউএসএস আব্রাহাম লিংকন
ইরান যুদ্ধের দীর্ঘ সামরিক অভিযান শেষে ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডে, নাবিকদের বিশ্রামে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
দীর্ঘ সামরিক অভিযানের পর থাইল্যান্ডে ইউএসএস আব্রাহাম লিংকন
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘ সামরিক অভিযানের পর থাইল্যান্ডে অবস্থান করছে। থাইল্যান্ডের পাতায়া এলাকায় জাহাজটির নাবিক ও মেরিনদের স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের অংশ হিসেবে ২৭০ দিনেরও বেশি সময় সমুদ্রে ছিল। এত দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর কর্মীদের বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ দেওয়াই থাইল্যান্ড সফরের অন্যতম উদ্দেশ্য।
প্রায় ৬০০ থাই কর্মকর্তা জাহাজটির আগমন ঘিরে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতিতে যুক্ত হয়েছেন।
পাতায়া কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত দাম না নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কিছু বিনোদনমূলক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে ইউএসএস আব্রাহাম লিংকন ২৫০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে ছিল। এই দীর্ঘ মোতায়েন নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাপন পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।
থাইল্যান্ডে অবস্থানের পর জাহাজটি যুক্তরাষ্ট্রে ফেরার পথে এগিয়ে যাবে।