জি-২০ প্রযুক্তি বৈঠকে মার্কিন এআই জায়ান্টদের উপস্থিতি ঘিরে বাড়ছে বিশ্বজুড়ে আগ্রহ

জি-২০ প্রযুক্তি বৈঠকে স্যাম অল্টম্যান ও জেনসেন হুয়াংয়ের অংশগ্রহণ, এআই উদ্ভাবন ও বৈশ্বিক প্রযুক্তিনীতি নিয়ে আলোচনা।

জি-২০ প্রযুক্তি বৈঠকে মার্কিন এআই জায়ান্টদের উপস্থিতি ঘিরে বাড়ছে বিশ্বজুড়ে আগ্রহ

জি-২০ প্রযুক্তি বৈঠকে মার্কিন এআই জায়ান্টদের উপস্থিতি ঘিরে বাড়ছে বিশ্বজুড়ে আগ্রহ


যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত জি-২০ ইনোভেশন মিনিস্টেরিয়াল বৈঠকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ প্রযুক্তি খাতে বিশেষ আগ্রহ তৈরি করেছে।


এ বৈঠকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া ইলন মাস্ক ও ডেভিড স্যাকসও ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। 


বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে, কীভাবে কর্মীদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে প্রশিক্ষণ দেওয়া যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তি সহযোগিতা কীভাবে বাড়ানো যায়—এসব বিষয় আলোচনায় রয়েছে।


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এআইয়ের ওপর কঠোর নতুন বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো তৈরির পরিবর্তে তুলনামূলক নমনীয় নীতির পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। মার্কিন প্রযুক্তি উপদেষ্টা মাইকেল ক্রাটসিওস ‘ক্যারোলাইনা প্রিন্সিপলস’ তুলে ধরেছেন। 


ওয়াশিংটনের যুক্তি, অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তি উদ্ভাবনের গতি কমিয়ে দিতে পারে। একই সঙ্গে এআইয়ের নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও আলোচনার বাইরে থাকছে না।

জি-২০ বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশীদারদের এআই অবকাঠামো, বিনিয়োগ ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে চাইছে।

সিএসবি নিউজ-এর আরও খবর