ব্রেকিং
বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্রে যাওয়া সব আফগান নাগরিকের তথ্য আবার যাচাই করবেন ট্রাম্পখোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকের চেয়ে পাঁচ টাকা বেশি এখনব্রিটেনে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হামলা প্রতিহত করল মার্কিন সেনারডিসেম্বরের ভিসা বুলেটিনে ভারতীয়দের কর্মভিত্তিক গ্রিন কার্ডের অপেক্ষা এবার আরও দীর্ঘ হলোডিসেম্বরে গ্রিন কার্ডে বড় পরিবর্তন, আবেদনকারীদের বাড়তি সতর্কতা

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে ফের সামরিক উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই তেলবাহী ট্যাংকারে হামলার এক দিনের মধ্যে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।

ট্রাম্পের দাবি, সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে হামলার ঘটনায় আইআরজিসির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে সোমবার রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানা গেছে।

এর একদিন আগে জর্ডানে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে। তবে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

এর আগে লারাক দ্বীপে আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ধ্বংসের দাবি করেছিল মার্কিন বাহিনী। ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এবারের পদক্ষেপ হবে ‘সীমিত মাত্রার’। তিনি বলেন, ইরানের নৌ ও বিমান সক্ষমতা এবং নজরদারি ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নতুন হামলার ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।