গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা রনজিত বকশি সূর্য গ্রেপ্তার, আজ আদালতে হাজির।

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রনজিত বকশি সূর্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৬৮ বছর বয়সী রনজিত বকশি সূর্যকে সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়। 

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ আগস্ট দায়ের করা মামলায় গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই গাইবান্ধা শহরে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও অভিযোগ করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আরও মামলা রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর