প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বার্তা: জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস

প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বার্তা, গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বার্তা: জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস

প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বার্তা: জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য হলো একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে দলটি দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সিএসবি নিউজ-এর আরও খবর