ছয় মাসে ১৮ ঘটনায় ৪৭ জন নিহত, ঘরেও কি নিরাপদ নয় মানুষ?
ছয় মাসে ১৮টি ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৪৭ জন নিহত, ভয় ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় গত ছয় মাসে একই পরিবারের একাধিক সদস্য হত্যার অন্তত ১৮টি ঘটনা ঘটেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত এসব ঘটনায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। কোনো ঘটনায় পরিবারের দুজন, আবার কোনো ঘটনায় তিন, চার কিংবা পাঁচজন সদস্যও নিহত হয়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ১৮টি ঘটনার মধ্যে অন্তত ১৪টি ঘটেছে বাড়ি, ভাড়া বাসা, বসতঘর বা আবাসস্থলে। ফলে পরিবারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে বিবেচিত ঘর নিয়েও মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, মে মাসে একই পরিবারের একাধিক সদস্য হত্যার পাঁচটি ঘটনা ঘটেছে। আগস্টের প্রথম ২৪ দিনেও এমন পাঁচটি ঘটনা ঘটে। অর্থাৎ, শুধু এই দুই মাসের ১০টি ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
এসব হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন ঘটনায় সম্পত্তি ও জমি নিয়ে বিরোধ, মাদক, দাম্পত্য ও পারিবারিক কলহ এবং ব্যক্তিগত বিরোধের মতো কারণ সামনে এসেছে। আবার কয়েকটি ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।
অপরাধ বিশ্লেষকেরা বলছেন, একের পর এক একই পরিবারের একাধিক সদস্য হত্যার ঘটনা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; এর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সংকট ও অপরাধের ঝুঁকিও জড়িত। এসব ঘটনা মানুষের মনে নিজের পরিবার ও ঘর নিয়েও গভীর নিরাপত্তাহীনতা তৈরি করছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।