ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলে নিয়ন্ত্রণ, বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার বিশাল তেলভাণ্ডারে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ, ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলে নিয়ন্ত্রণ, বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলে নিয়ন্ত্রণ, বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল তেল মজুদের ওপর যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করার একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। ট্রাম্প এটিকে ‘বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। 


চুক্তির আওতায় ভেনেজুয়েলার প্রমাণিত ৬৫ বিলিয়নের বেশি ব্যারেল তেল মজুদের ওপর যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশটির ১৭টি তেলক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে।


ট্রাম্পের দাবি, এই চুক্তি যুক্তরাষ্ট্রের তেলের মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দীর্ঘমেয়াদে মার্কিন নাগরিকদের জ্বালানির দাম কমাতে সহায়তা করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার দুর্বল তেল অবকাঠামোর কারণে উৎপাদন বাড়াতে সময় লাগতে পারে। 


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ আসতে পারে। এতে দেশটির তেলশিল্প পুনর্গঠন ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে দাবি করা হয়েছে। 


তবে চুক্তিটির পূর্ণ আইনি ও আর্থিক কাঠামো এখনো প্রকাশ করা হয়নি। ফলে এর বাস্তবায়ন, অর্থায়ন এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর