ইরান মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে
ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে, কোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। আর এই পুরস্কার কোনো নারী দাবি করলে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি
ইরান মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে
ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে, কোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। আর এই পুরস্কার কোনো নারী দাবি করলে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন, ইরানিদের কাছ থেকে এমন কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ পাওয়ার পর এই পুরস্কার কর্মসূচি চালু করা হয়েছে। তবে কোথায় বা কখন মার্কিন সেনাদের বিরুদ্ধে এমন হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।
ইরানে বর্তমানে মার্কিন স্থলবাহিনীর কোনো পরিচিত মোতায়েন নেই। এর আগে এপ্রিল মাসে একটি মার্কিন বিমান ভূপাতিত হওয়ার পর একজন মার্কিন পাইলটকে উদ্ধারে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে চলমান সংঘাত মূলত দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালি ঘিরে কেন্দ্রীভূত রয়েছে।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে রোববার সকালে হোয়াইট হাউস এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর সঙ্গে যোগাযোগ করেছে ফক্স নিউজ ডিজিটাল।