← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৯ আগস্ট
৩১ আগস্ট › English
রবিবার, ৩০ আগস্ট ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বিশ্ব

পদোন্নতিতে নতুন স্বপ্ন দেখেছিলেন জাকির, রাশিয়ার বিস্ফোরণে নিভল জীবন

CSB News USA · ০১:১৩ অপরাহ্ণ

বেতন বাড়ার খবরে ঋণ শোধ ও সংসারের স্বপ্ন দেখেছিলেন জাকির, এক মাস না পেরোতেই রাশিয়ার বিস্ফোরণে প্রাণ গেল তাঁর।

রাশিয়ায় চাকরিতে পদোন্নতি পেয়ে জীবনে নতুন আশার আলো দেখেছিলেন কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন। স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, তাঁর বেতন বাড়বে। সেই বাড়তি আয় দিয়ে ঋণ শোধ করবেন, সংসারের অভাব কিছুটা কমবে এমন স্বপ্নই দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই রাশিয়ার একটি ভয়াবহ বিস্ফোরণ কেড়ে নিল তাঁর প্রাণ। গত মঙ্গলবার রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের জাকির হোসেন। গত বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জাকিরের পরিবারে বাবা, মা, স্ত্রী, এক সন্তান ও তিন ভাই রয়েছেন। মাত্র আট মাস আগে তাঁর বাবা রতন মিয়া মারা যান। বাবাকে হারানোর পর সংসারের দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল জাকিরের ওপর। পরিবারের আর্থিক কষ্ট দূর করতে তিনি রাশিয়ায় কাজ করছিলেন। রাশিয়ায় জাকির তাঁর চাচাতো ভাই আলী হোসেনের সঙ্গে থাকতেন। গত শুক্রবার আলী হোসেনই পরিবারের সদস্যদের ফোন করে জাকিরের মৃত্যুর খবর জানান। এরপর থেকেই আতকাপাড়ার বাড়িটিতে নেমে এসেছে শোকের ছায়া। জাকিরের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরোনো টিনশেড ঘর। ঘরের আসবাবপত্রও বেশ পুরোনো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন দিশেহারা স্বজনেরা।…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

ইউরোপে মার্কিন পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়ার তীব্র উদ্বেগ, ওয়াশিংটনের বিরুদ্ধে বড় অভিযোগ মস্কোর

ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা পারমাণবিক অস্ত্র এবং নতুন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে যেসব প্রশ্ন তুলছে, তার আড়ালে ইউরোপে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আড়াল করার চেষ্টা করছে ওয়াশিংটন। রাশিয়ার…

বিশ্ব

এরদোয়ানের তীব্র অভিযোগ, ইসরায়েলি সরকার নানা উসকানিতে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়াচ্ছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে ইসরায়েলের বর্তমান সরকারকে ‘যুদ্ধাসক্ত’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাঁর অভিযোগ, ইসরায়েলি সরকার প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইস্তাম্বুলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণ…

বিশ্ব

জার্মানিতে বেকারের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে বেকারত্বের হার বেড়ে ৬ দশমিক ৫ শতাংশ

জার্মানিতে বেকারের সংখ্যা আবারও ৩০ লাখের সীমা ছাড়িয়েছে। দেশটির ফেডারেল কর্মসংস্থান সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৬১ হাজারে। একই সঙ্গে বেকারত্বের হারও কিছুটা বেড়েছে। জুলাইয়ে বেকারত্বের হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ,…

বাংলাদেশ

দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী পাঠানোর ক্ষেত্রে এবার স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।…

বিশ্ব

থাইল্যান্ডের ডিটিভি ভিসায় নতুন শর্ত, ৩১ আগস্ট থেকে লাগবে স্থায়ী বসবাসের প্রমাণ ও পিসিসি

থাইল্যান্ডের জনপ্রিয় ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনের নিয়মে নতুন শর্ত যুক্ত করেছে ঢাকায় অবস্থিত থাই দূতাবাস। আগামী ৩১ আগস্ট থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। গত ২৬ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে থাই দূতাবাস জানিয়েছে, এখন থেকে ডিটিভি ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারী বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই দেশের…

বিশ্ব

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ছয় মাসে গড়ানোর পর ওয়াশিংটনের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘস্থায়ী এই সংঘাত যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুতের ওপরও বড় ধরনের চাপ তৈরি করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ…

প্রধান খবর

লন্ডনের রাজপথে সুলতানার সাহসী পথচলা, গাড়ির চালকের আসনে অনন্য এক বাংলাদেশি নারী

প্রবাসের মাটিতে নিজের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি নারী সুলতানা খাতুন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ির চালক হিসেবে কাজ করে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে নারীরা যেকোনো চ্যালেঞ্জিং পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। লন্ডনের ব্যস্ত সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। অপরিচিত পথ, ব্যস্ত যানবাহন আর নানা ধরনের যাত্রীর সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে নিয়েই নিজের পেশাগত…

বিশ্ব

নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ধারাবাহিক চুরি, নাবিল কারতাহকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিভিন্ন মসজিদে প্রায় দুই বছর ধরে ধারাবাহিক চুরির ঘটনায় ৪৮ বছর বয়সী নাবিল কারতাহকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ। পুলিশের অভিযোগ, ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক শহরের অন্তত ছয়টি মসজিদে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ক্ষতির পরিমাণ ১০ হাজার মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ…

বাংলাদেশ

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে…

শিক্ষা

ডিগ্রি ছাড়াই নিউইয়র্কের সরকারি স্কুলে চাকরির সুযোগ

নিউইয়র্ক প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে নিউইয়র্ক নগরীর বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী সহায়ক পদে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদের জন্য অনেক নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক সনদ, জিইডি বা কলেজের সনদ বাধ্যতামূলক করা হয়নি। ফলে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কম শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে বিদ্যালয় ও পদের ধরন অনুযায়ী যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে। তাই আবেদন…

বাংলাদেশ

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৮ আগস্ট রাত ১২টার দিকে নগরীর পানির ট্যাঙ্কি রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বিএনপি কার্যালয়টি বন্ধ ছিল। রাত ১২টার দিকে হঠাৎ পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে সেখানে…

আরও খবর