← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৪ আগস্ট
০৬ আগস্ট › English
বুধবার, ০৫ আগস্ট ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা: বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেছে ভারত

Saifur Rahman · ১০:৫৩ পূর্বাহ্ণ

দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের অনুভূতি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর।

সম্প্রতি ৫ আগস্ট উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্য দেন। তার ওই বক্তব্য এবং গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময় কয়েকদিন ধরেই বাংলাদেশ ও ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলেও ব্যাপক গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগে একাধিকবার আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছিল যে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা বা রাজনৈতিক প্রচারণার জন্য ভারতের ভূখণ্ড যেন ব্যবহার করতে দেওয়া না হয়। একই সঙ্গে ঢাকা উদ্বেগ প্রকাশ করে জানায়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা, সংগঠন পরিচালনা কিংবা ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ভারতীয় ভূখণ্ড ব্যবহার অনাকাঙ্ক্ষিত এবং তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ভারতীয় পক্ষের অবস্থান ছিল, শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান এবং এতে সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছিল না বলে দিল্লি জানায়। তবে শেখ হাসিনার ওই বক্তব্য সম্প্রচারের পর বাংলাদেশে বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৫ আগস্ট)…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

“চব্বিশের আন্দোলন ছিল পরিকল্পিত; সত্য একদিন প্রকাশ পাবে” — শেখ হাসিনা

শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাগুলোকে শুধুমাত্র একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন হিসেবে দেখানো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকার শুরু থেকেই আলোচনার মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করতে চেয়েছিল। ২০১৮ সালে সরকারই কোটা ব্যবস্থা বাতিল করেছিল এবং ২০২৪ সালে…

বিশ্ব

ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার ইরানের সঙ্গে সারাদিনব্যাপী অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।” ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বুধবার এশিয়ার লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম…

বিশ্ব

জাপানকে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তনের জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পূর্ব এশিয়ায়। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে সরে এসে জাপান দ্রুত একটি ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী নতুন…

বিশ্ব

ইরানের অনড় অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প, সমঝোতার পথ এখনও অনিশ্চিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় "অবিশ্বাস্য রকমের প্রতারণামূলক" আচরণ করছে। বিশ্লেষকদের মতে, এটি তেহরানের নেতৃত্বকে বোঝার ক্ষেত্রে তার দীর্ঘদিনের হতাশারই আরেকটি প্রকাশ। ট্রাম্প নিজেকে প্রতিপক্ষের মনস্তত্ত্ব বুঝতে ও তাদের দুর্বলতা কাজে লাগাতে পারদর্শী বলে মনে করেন। কিন্তু ইরানের নেতারা বারবার তাকে বিভ্রান্ত করেছেন। গত সপ্তাহে সাংবাদিকদের তিনি বলেন, "ওরা শুধু আমাকে রাগিয়ে তোলে। শুধু…

বাংলাদেশ

প্রথমে নৈতিক সমর্থন, পরে রাজপথে সক্রিয় ছিলো বিএনপি:

২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে দেশের অন্যতম বড় গণআন্দোলনে পরিণত হয়। প্রায় এক মাসের টানা আন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। আন্দোলনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পরিচালিত হলেও বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায়। বিএনপি ৬…