← সিএসবি নিউজ ইউএসএ ‹ ০৫ আগস্ট
০৭ আগস্ট › English
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কতৃপক্ষ

Desk Report · ১০:৫৫ পূর্বাহ্ণ

ঢাকার কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় অসুস্থ হন হাইকমিশনার দম্পতি।

রাজধানীর কূটনৈতিক এলাকার একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন ভবনে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সময় বাসভবনের ভেতরে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের তাৎক্ষণিকভাবে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশ করায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েনি। তবে একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের প্রতিটি অংশ তল্লাশি করেন এবং বিশেষ ভেন্টিলেশন যন্ত্রের মাধ্যমে ধোঁয়া অপসারণ করেন। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ান এবং একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের মধ্যে বিপজ্জনকভাবে দূরত্ব কমে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনের আকাশসীমায় এ ঘটনা ঘটে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক…

বিশ্ব

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড

ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই হাজারো চাকরিপ্রার্থী ফলাফল ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৫ জুলাই ফল…

বিশ্ব

ভারত সরকারের নেওয়া পদক্ষেপে ক্ষমা চাইলেন মেটার নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ

মেটা প্ল্যাটফর্মসের প্রধান গ্লোবাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জোয়েল ক্যাপলান বলেছেন, জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত (রেস্ট্রিক্ট) করার ঘটনায় তিনি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে ক্যাপলান বলেন, "প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য…