← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৮ এপ্রিল
৩০ এপ্রিল › English
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক: উন্নয়ন ও বন্ধুত্বের নতুন দিগন্ত

CSB News USA · ০৪:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বরং শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং নিরাপত্তা ক্ষেত্রেও বিস্তৃত। এই নতুন বাণিজ্যিক পদক্ষেপ সেই সম্পর্ককে আরও গভীর করবে।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক: উন্নয়ন ও বন্ধুত্বের নতুন দিগন্তঢাকা, বুধবার: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কূটনৈতিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা -এর মধ্যে বৃহৎ বিমান ক্রয় চুক্তি এই সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের বড় বিনিয়োগমূলক চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করছে। একই সঙ্গে এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং শিল্পখাতে প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে ঢাকার -এর তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন এবং বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু বাণিজ্যিক নয়; বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার একটি কৌশলগত পদক্ষেপ। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য রক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং নতুন খাতে বিনিয়োগের পথ সুগম হতে পারে।…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগনের হিসাব

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে Pentagon–এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এটি চলমান সংঘাতের প্রথম আনুষ্ঠানিক ব্যয় হিসাব হিসেবে সামনে এলো। মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট এই তথ্য তুলে ধরেন। তিনি জানান,…

বাংলাদেশ

রূপপুর প্রকল্প: বঙ্গবন্ধুর প্রাতিষ্ঠানিক ও আইনি ভিত্তিকে শেখ হাসিনার বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সকল দলের নৈতিক ঐক্যের ফল

১৯৬১ সালে পাকিস্থান আমলেই এ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল রূপপুরে। কিন্তু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্থানের মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক আচরনের কারনে তা থমকে যায়। পশ্চিম পাকিস্থানের করাচিতে ১৯৬৫ সালে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র (KANNUP) নির্মানের জন্য কানাডার সাথে চুক্তি করে।…

বাংলাদেশ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামীপন্থী ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসি বলছে -কার্যক্রম নিষিদ্ধেই এমন সিদ্ধান্ত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে। নির্বাচন পরিচালনা কমিটির এই সিদ্ধান্তে একদিকে যেমন বিতর্ক তীব্র হয়েছে, অন্যদিকে রাজনৈতিক মেরুকরণের বিষয়টিও সামনে চলে এসেছে। নির্বাচন সংশ্লিষ্ট একাধিক…