
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০১:১৯ অপরাহ্ণ
রাজপথের সংগ্রাম আর সাহিত্যচর্চা—দুই ধারাকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন এন. এম. আব্দুল্লাহ উজ্জ্বল। বিজয়ের মাসে সেই বহুমাত্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেলেন ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার–২০২৫’।
বিজয়ের মাসে যখন দেশজুড়ে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক মূল্যবোধ নতুন করে আলোচিত—ঠিক তখনই সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার–২০২৫’ লাভ করলেন কেন্দ্রীয় যুবদলের নেতা ও সাহিত্যপ্রেমী ভিপি এন. এম. আব্দুল্লাহ উজ্জ্বল। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়, যা সাহিত্যাঙ্গন ও রাজনৈতিক মহলে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ‘দেশপ্রেমে আমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার–২০২৫’ প্রদান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৮ ডিসেম্বর ২০২৫, রোববার বিকেল ৫টায়, ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের স্মৃতি ও সাহিত্যচর্চার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বরেণ্য লেখক, কবি, সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রানা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ও প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস পারভীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও জি-নাইন সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মোজাহার…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
প্রকৃতি ও মানুষের জন্য কাজ করা প্রতিষ্ঠানই দেশের সবচেয়ে বেশি প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা
প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ করা সাহসী, দায়িত্বশীল ও মানবিক প্রতিষ্ঠানগুলোই দেশের সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকার একা সমাজের সব প্রান্তে পৌঁছাতে পারে না;…
