
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Rayhan Ahmed Tamim · ১২:৪০ অপরাহ্ণ
পাঁচ দশকের বঞ্চনা, সংকুচিত বসবাস আর শিক্ষা–বঞ্চনার দীর্ঘশ্বাস—উর্দুভাষী জনগোষ্ঠীর এই বাস্তবতার পরিবর্তন চাইতে আজ উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে হাজির হয় এনসিপির প্রতিনিধি দল। ঢাকা–১৩ আসনের এমপি প্রার্থী আকরাম হুসাইনের নেতৃত্বে দলটি জেনেভা ক্যাম্পের শিশু ও তরুণদের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি জানায়।
ঢাকা–১৩ আসনের এমপি প্রার্থী আকরাম হুসাইনের নেতৃত্বে উর্দুভাষী জনগোষ্ঠীর পুনর্বাসন ও শিক্ষার দাবিতে উপদেষ্টার কাছে স্মারকলিপি উর্দুভাষী জনগোষ্ঠীর পুনর্বাসন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং জেনেভা ক্যাম্পের দীর্ঘস্থায়ী শিক্ষা সংকট সমাধনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ মাননীয় উপদেষ্টা মো. আদিলুর রহমান খানের নিকট একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা–১৩ আসনের এমপি প্রার্থী এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। এসময় এনসিপি আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার নেতৃবৃন্দ, জেনেভা ক্যাম্পের তরুণ নেতা এবং সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ১১৬টি ক্যাম্পে প্রায় তিন লাখ উর্দুভাষী জনগোষ্ঠী পাঁচ দশকের বেশি সময় ধরে মানবেতর পরিবেশে বসবাস করছে। অতিরিক্ত জনসংখ্যার চাপ, অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষয়িষ্ণু অবকাঠামো এবং মৌলিক নাগরিক সুবিধার অভাব তাদের জীবনকে ক্রমাগত অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নাগরিকত্বের আইনি স্বীকৃতি পাওয়ার পরও ক্যাম্পভিত্তিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ তারা বাস্তবে পুরোপুরি উপভোগ করতে পারছে না। প্রতিনিধি দলের সদস্যরা জানান, জেনেভা ক্যাম্পের অন্যতম বড় সংকট হলো শিক্ষা সুবিধার অভাব। ক্যাম্পের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ড্রিম এনএলজে হাই স্কুলে মাত্র ৩০০…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
যুক্তরাষ্ট্রে আজ একাধিক বড় ঘোষণায় কাঁপলো ওয়াশিংটন—সামরিক আধুনিকায়ন থেকে শিশুদের আর্থিক ভবিষ্যৎ পর্যন্ত সবখানেই নতুন যুগের সূচনা
দেশের সামরিক নীতি, অর্থনৈতিক ভবিষ্যৎ, প্রশাসনিক স্বচ্ছতা, আন্তর্জাতিক বিতর্ক এবং পারিবারিক মূল্যবোধ—এসবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আজ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিভিন্ন দপ্তরের নীতি পরিবর্তন, দাতব্য উদ্যোগ ও রাজনৈতিক প্রতিক্রিয়া মিলিয়ে দিনটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। সামরিক সক্ষমতায় নাটকীয় পরিবর্তনের ঘোষণাযুক্তরাষ্ট্রের ওয়ার ডিপার্টমেন্ট আজ সামরিক আধুনিকায়নের এক…
বাংলাদেশ
আসাদুজ্জামান কামালকেও ফেরত দিবে না ভারত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করবে—এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “জেনে বুঝেই” এ তথ্য তিনি দিয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা কিছু না জানলেও সাবেক মন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচার হবে। তবে বিষয়টি…
