← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৬ নভেম্বর
২৮ নভেম্বর › English
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

পে-স্কেল ঘিরে অসন্তোষ, জুলাই আন্দোলন: নীতিগত সিদ্ধান্ত থেকে রাজনৈতিক অস্থিরতার বিস্তার

Desk Report · ১২:২৯ অপরাহ্ণ

বাংলাদেশে পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যাওয়া ২০২৪ সালের জুলাই আন্দোলন একদিনে জন্ম নেয়নি। দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক বৈষম্য, স্বায়ত্বশাসিত খাতের পেনশন-বঞ্চনা, এবং প্রত্যয় স্কেলকে কেন্দ্র করে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির সুযোগে ধীরে ধীরে জমাট বাঁধে এক বহুমাত্রিক অস্থিরতা। সরকারের নীতিগত সিদ্ধান্তকে ঘিরে প্রথমে যে সীমিত অসন্তোষ দেখা দিয়েছিল, তা দ্রুতই রূপ নেয় সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিবাদের মঞ্চে—যেখানে আন্দোলনের দাবির চেয়ে প্রভাব ছিল ক্ষমতার সমীকরণে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্রসংগঠন, সরকারবিরোধী রাজনৈতিক শক্তি এবং মৌলবাদী জিহাদী গোষ্ঠীগুলোর অদৃশ্য সমন্বয়ে আন্দোলন পায় এক ভিন্ন মোড়। দেশি-বিদেশি প্রভাব, সোশ্যাল মিডিয়ার আগুনে ঘি ঢালা প্রচারণা এবং ভুল তথ্যভিত্তিক গণউত্তেজনার জোয়ারে এই আন্দোলন ধীরে ধীরে শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেনি; বরং রাষ্ট্র কাঠামোকে নড়বড়ে করে তোলার এক বৃহৎ অপারেশনে পরিণত হয়েছিল। পরবর্তীতে যা ‘গণআন্দোলন’ নয়, বরং সরকারের বিরুদ্ধে সংগঠিত একটি কৌশলগত মাস্টারপ্লানের চেহারা স্পষ্ট করেছে।

বিগত সরকারের প্রস্তাবিত একটি স্কেল ও জুলাই আন্দোলনের সূচনা: আওয়ামীলীগ সরকার দীর্ঘ আলেচনার পর স্বায়ত্বশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ ও স্বজাতীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় স্কেল চালু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন। যেটা তারা আগষ্ট ০১ তারিখ থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। প্রত্যয় বিশ্লেষনে দেখা যায় এটা সকল শ্রেনীর পেশাজীবি মানুষের জন্য কল্যানকর ও তাদের দীর্ঘমেয়াদে পরিবারের র্আথিক আস্তাশীলতা তৈরিতে কার্যকরী। যেখানে এ স্কেলের আওয়াতাধীন সকল প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মাচারীকে পেনশন দিতে বাধ্য এবং তার পরিবারও তার মৃত্যুর পর আর্থিক সুবিধা পাবে। এ বিষয়ে সকল পেশার মানুষের কোন আপত্তি ছিল না কারন যারা বিষয়টি বুঝতে পেরেছিল তারা সন্তুষ্ট ছিল আর যারা এ বিষয়ে বোঝার যথেষ্ট আগ্রহ ছিল না তারা তাদের শেষ জীবনের আর্থিক নিশ্চয়তা পাবে এজন্য সম্মতি ছিল। কারন এদেশের বৃহৎ যে স্বায়ত্বশাসিত, স্বশাষিত খাত ছিল তার ৭০% পেশাজীবিরা পেনশন ও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছিল। তবে এ বিষয়ে বাধা হয়ে দাড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেহেতু তাদের বিদ্যমান পেনশন ব্যবস্থায় বেতন থেকে টাকা কর্তন করা হত না এবং প্রত্যয় স্কিম চালু হলে টাকা কর্তন করা হবে সেজন্য। তারা এককালীন আনুতোষিকও পাবেন না।…

বিস্তারিত পড়ুন →

প্রধান খবর

কিয়েভকে পুতিনের সতর্কবার্তা: “পিছু হটুন, নইলে আমরা শক্তি দিয়ে করাব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচিত খসড়া শান্তি পরিকল্পনার রূপরেখা ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য চুক্তির ভিত্তি হতে পারে। তবে তা গ্রহণযোগ্য না হলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী ও বিধ্বংসী এই সংঘাত থামাতে সাম্প্রতিক…

বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার পরিবেশ সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতাই বড় শক্তি

দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান পরিবেশ সংকট মোকাবিলায় শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “পরিবেশগত সংকট কোনো রাজনৈতিক সীমানা মানে না। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতার…

বিশ্ব

যে ভাবে ঘটেছে হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: কমপক্ষে ৬৫ জন নিহত, বহু নিখোঁজ

লিখেছেন: আদলফো আররানজ, জিতেশ চৌধুরী, হান হুয়াং, সুদেভ কিয়াদা, ফারাহ মাস্টার ও কোসাটো নাখরো প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫, রাত ৯:০০ (GMT+6) হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে বুধবার, ২৬ নভেম্বর, শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ…

বিশ্ব

আঙ্কারা থেকে ইস্তানবুল: পোপ লিওর প্রথম বৈদেশিক সফরে শান্তি প্রচেষ্টা

পোপ লিও চতুর্থের তুরস্ক সফরপোপ লিও চতুর্থ বৃহস্পতিবার তুরস্কে যাচ্ছেন, যা তার প্রথম বৈদেশিক সফর। এই সফরের মাধ্যমে তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের পরিকল্পনা বাস্তবায়ন করছেন, যা একটি গুরুত্বপূর্ণ অর্থোডক্স বার্ষিকী উদযাপন এবং যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার সময় অঞ্চলে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। লিও প্রথমে আঙ্কারায় পৌঁছাবেন, যেখানে তিনি রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দেশের কূটনৈতিক…